Saturday , 11 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ক্লাসরুম ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
April 11, 2026 7:41 pm

 রাজশাহী প্রতিনিধি : 

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষাকেন্দ্রও দেখা সম্ভব। আমি ক্লাসগুলো দেখব শিক্ষকরা কী করেন, ছাত্ররা কী করে। কারণ আমাদের মনিটর করতেই হবে, এর কোনো বিকল্প নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ইলেকট্রিনিক ডিভাইস বা অন্য কিছু, এগুলোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই, আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। এই ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করল, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে হাতে।

তিনি বলেন, তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহী বসে বোর্ড ক্লাসগুলো দেখতে পারব ক্লাসরুমে ক্লাস হচ্ছে কি না। শিক্ষক ঠিকমতো আসেন কি না, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কি না— এগুলোকে আমরা বিবেচনায় আনব। সেই সঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে।

তিনি আরও বলেন, এবার প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে শিক্ষা খাতে পাঁচ পার্সেন্ট দেবেন। পাঁচ পার্সেন্ট অনেক। এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে, কাজে লাগাতে পারছে না। আমি এসে পাঁচ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট। আমরা পর্যায়ক্রমে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি করতে চাই।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা জাহাজ

মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে, এখন দেশ গড়ার পালা : প্রধানমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই: অনুসন্ধানের নির্দেশ

জাহাজে সাত খুন: গ্রেফতার আকাশ ৭ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি

হাতিরঝিলে দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ