Friday , 8 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা সিআইডির

প্রতিবেদক
Newsdesk
May 8, 2026 8:09 pm

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী ও তার মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বনানী থানায় মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মামলায় বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ন্ত্রিত সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

বনানীতে ১৪তলা ভবন নির্মাণের চুক্তি থাকলেও বোরাক রিয়েল এস্টেট ‘চুক্তির শর্ত ভঙ করে অনুমোদন ছাড়াই’ ২৮তলা ভবন নির্মাণ করে। পরে সেখানে পাঁচ তারকা হোটেল ‘শেরাটন’ প্রতিষ্ঠা করা হয়। অনুমোদনহীন ওই ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে আসামিরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা মানি লন্ডারিং করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্যপ্রমাণ পেয়েছে সিআইডি।

মানি লন্ডারিংয়ের অভিযোগে এনডিই’র সকল বিল স্থগিত করল পূর্ত মন্ত্রণালয়মানি লন্ডারিংয়ের অভিযোগে এনডিই’র সকল বিল স্থগিত করল পূর্ত মন্ত্রণালয়
সিআইডি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হয়নি। ডিএনসিসিকে প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে চুক্তি সংশোধন করানো হয়েছে। এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি। এতে ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি ও প্রতিবন্ধকতার আশঙ্কা তৈরি হয়েছে।

গত শতকের আশির দশকে জনশক্তি রপ্তানির মাধ্যমে নূর আলীর ব্যবসায়িক উত্থান ঘটে। গত চার দশকে আবাসন, জ্বালানি, হোটেল ও হসপিটালিটি, হাসপাতাল, কৃষি, শিক্ষা, আর্থিক খাত, প্রযুক্তি, মিডিয়াসহ নানা খাতে তিনি ব্যবসার প্রসার ঘটিয়েছেন।

মালয়েশিয়ায় লোক পাঠাতে প্রতারণার মাধম্যে ৪০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে গুলশান থানায় মামলা করেছে সিআইডি।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৮ টাকার ইনজেকশনের লেবেল পাল্টে ৬শ’ টাকার পেথিড্রিন

আঞ্চলিক ক্রিকেটেই নতুন প্রতিভা খুঁজছে বিসিবি: বুলবুল

পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি

নুরের ওপর হামলা, লাল টি-শার্ট পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৪১

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন দীনেশ ত্রিবেদী

এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার

একনেকে ছয় হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ছাত্ররা আনসারদের মোকাবিলা না করলে ভয়াবহ পরিস্থিতি হতো: আইন উপদেষ্টা

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে