Saturday , 11 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফার্মগেটে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্ৰেফতার

প্রতিবেদক
Newsdesk
January 11, 2025 4:55 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো , বশির হাসান (১৯) , সাইফুল ইসলাম (২০)।

শনিবার সকালে কারওয়ান বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার থেকে এয়ারপোর্টগামী রাস্তার উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য ট্রাকসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে বশির ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ তেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত