Friday , 18 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

প্রতিবেদক
Newsdesk
October 18, 2024 5:25 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় মেহেদী হাসান (১৭) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ওই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।

তার বাবা ট্রাক চালক ও মা গার্মেন্টে চাকরি করেন। তার ১১ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে স্থানীয়রা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন , ঘটনাস্থলে যাওয়ার আগেই ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ