Friday , 21 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রাজধানীতে চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 21, 2026 6:00 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জেনেভা ক্যাম্প থেকে চুয়া সেলিম, চাঁদ উদ্যান থেকে জয় এবং বিজলী মহল্লা থেকে রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার বেলা ১১টায় বসিলায় র‍্যাব-২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেন, চুয়া সেলিমের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট ৩৬টি মামলা রয়েছে। সে হত্যা ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২-এর অধিনায়ক বলেন, দীর্ঘদিন ধরে চুয়া সেলিম রাজধানীর জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, খুন ও মারামারিসহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা করে আসছিলেন। এর আগে গত বছরের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-২।

নয়মুল হাসান বলেন, অন্যদিকে, চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘মাহী গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। র‍্যাবের দাবি, জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মারামারিতে জড়িত ছিল। স্থানীয় ব্যবসায়ী, ভাড়াটিয়া ও নির্মাণকাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের চাঁদাবাজির শিকার হতেন। চলতি বছরের ২৪ এপ্রিলও আইনশৃঙ্খলা বাহিনী তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল।

তিনি বলেন, মোহাম্মদপুর থানাধীন বিজলী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে। বোমা রতন দীর্ঘদিন ধরে গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গজনবী রোড থেকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link