শনিবার , ২ মে ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিসিদের ১৭২৯ প্রস্তাব, সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে

প্রতিবেদক
Newsdesk
মে ২, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ৩ মে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শুরু হতে যাচ্ছে। এবারের ডিসি সম্মেলনে প্রস্তাবনা এসেছে ১ হাজার ৭২৯টি। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে স্বাস্থ্য খাত থেকে। এ খাতে ৪৪টি প্রস্তাবনা এসেছে। স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা এসেছে।

শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ে ডিসি সম্মেলনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব ড. নাসিমুল গনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য খাত থেকে আসা উল্লেখযোগ্য প্রস্তবনাগুলো হলো, টাঙ্গাইল মেডিকেল কলেজে জনবল নিয়োগ, সকল হাসপাতালে এন্টি ভেনম সরবরাহ, রংপুর বিভাগে ১০০০ শয্যা হাসপাতাল, বরগুনায় ২৫০ থেকে ৫০০ বেডে রুপান্তর, সকল উপজেলা হাসপাতালে একটি সচল এম্বুলেন্স সরবরাহ সংক্রান্ত প্রস্তাবনাগুলো রয়েছে।

মন্ত্রি পরিষদ সচিব বলেন, ভুমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম সুজন ও দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচী বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারন, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষন ও দুষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমুলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় করা।

সম্মেলনের কার্যপরিধি নিযে নাসিমুল গণি বলেন, বিশেষ গুরুত্ব থাকায় এবারের সস্মেলন চলাকালে তিনটি গুরুত্বপুর্ণ সেশন রয়েছে। এরমধ্যে বঙ্গভবনের রাস্ট্রপতির সাথে সাক্ষাত অনুষ্ঠিত হবে ৩ মে সন্ধ্যায়। ৪ মে সন্ধায় জাতীয় সংসদ ভবনে স্পীকারের সাথে সাক্ষাত ও বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ মে বিকেলে সুপ্রীম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সাথে সাক্ষাত ও বৈঠক অনুষ্ঠিত হবে।

নাসিমুল গণি বলেন, গুরুত্ব বিবেচনায় দুর্নীতি দমন কমিশনের সাথেও বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর ডিসি সম্মেলনের বাজেট করা হয়েছিল ১ কোটি ৭১ লক্ষ টাকা। সেখান থেকে তিন দিনে মোট খরচ হয়েছিল ১ কোটি ২ লক্ষ টাকা। তবে এবারে বাজেট করা হয়েছে মাত্র ৭১ লাখ টাকা। গত বছরের অর্ধেকেরও কম বাজেট ধরা হয়েছে। দেশের অর্থনীতির অবস্থা খুব একটা বেশি ভালো ধরে নিয়ে এবারের বাজেট কমানো হয়েছে। অনেক খাতের খরচ না করলেও চলে সেগুলোতে নুন্যতম খরচ বাজেট ধরা হয়েছে। এতে রাষ্ট্রেুর টাকা অপচয় রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছর ডিসি সম্মেলনে মোট ৪০০টি প্রস্তাব আলোচনা করে গ্রহণ করা হয়েছিল। এরমধ্যে স্বল্পমেয়াদি ১৪৯টি, মধ্যমেয়াদি ২২১টি ও দীর্ঘমেয়াদি ৩০টি। স্বল্পমেয়াদির মধ্যে ৬১ দশমিক ৭৪ শতাংশ, মধ্যমেয়াদি ৩৫ দশমিক ৭৫ শতাংশ ও দীর্ঘমেয়াদির মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

যেভাবে ডিসিদের বদলি করা হচ্ছে। এরকম চলতে থাকলে তো নতুন জেলায় বুঝে ওঠার আগেই তাকে অন্য জেলায় তলপিতলপা নিযে যেতে হবে? সেক্ষেত্রে সরকারি নির্দেশনা বা প্রস্তাবনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সময়ক্ষেপন হবে শুধু। ডিসিরা কি এরকম আতঙ্কেই থাকবে যে সম্মেলন শেষ করে গিয়ে দেখবেন যে তার বদলি হয়েছে? জানতে চাইলে নাসিমুল গণি বলেন, সরকারের নির্দেশনা যেভাবে আসবে সেভাবেই দায়িত্ব পালন করাই ডিসিদের প্রধান কর্তব্য। যখন যেখানে যে অব্সথায় দায়িত্ব আসবে তাই পালন করা সরকারি কর্মকর্তাদের কর্তব্যের মধ্যে পড়ে। সংবিধান এটাই বলে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্মেলন চলাকালীন কোনো মিডিয়ার সাংবাদিক ভেতরে থাকতে পারবেন না। তাদের জন্য মিডিয়া কর্নার করা হয়েছে। সেখানে প্রতিটি সেশন শেষে ব্রিফের ব্যবস্থা করা হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত