Saturday , 14 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
December 14, 2024 3:36 pm

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের হিরা মিয়ার বাড়ি থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় লুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ তারা আটক হয়। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তালাবদ্ধ করে রাখা হয়। সেখানে এক পর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। বেদম গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

ওসি বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে মেজর আরিফা খাতুন ঘটনাস্থলে আসেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজ করতে কাজ করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

নগরকান্দায় এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে চরম অনিয়ম: পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে মূল্যায়নের অভিযোগ

ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : হাছান মাহমুদ

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা : লাশ নিয়ে বিক্ষোভ

আনার হত্যা মামলায়: মোস্তাফিজুর ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে

যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি