বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীতে ২৪ ঘন্টায় ট্রাফিক আইনে ১২১৩ মামলা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৬, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ১২১৩টি মামলায় ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৩০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২১৩টি মামলা ও ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জনগণই হবে সব ক্ষমতার মালিক: ড. মুহাম্মদ ইউনূস

গণমাধ্যম থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি: নাহিদ ইসলাম

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

রমজানে ঢাকায় আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

নির্বাচনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে : মহাপরিচালক

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে

দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা