Monday , 27 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শেয়ার বাজার আবারও মিজানের দখলে

প্রতিবেদক
Newsdesk
October 27, 2025 5:47 pm

নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার কেলেঙ্কারীতে আবারও আলোচনায় চিরচেনা সেই মিজান। আবারও পাঁয়তারা হাজারো গ্রাহকের পকেট কাটার। ইতোমধ্যে সঙ্গী হিসেবে নিয়েছেন তার ভাই মাহামুদ । আছে আরও চাঁই চামুণ্ডা। এ ব্যাপারে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন কয়েক শ বিনিয়োগকারী।

গ্যাম্বলার মিজানের নাম জানে না এমন কোন লোক শেয়ার বাজারে নেই বললেই চলে। গ্যাম্বলার মিজানের সাথে সহযোগী হিসেবে নাম এসেছে মিজানের ভাই মাহমুদ এর ইতোমধ্যে শত শত কোটি টাকা শেয়ার বাজার থেকে লোপাট করেছে বলে অভিযোগ করেছেন হাজারো বিনিয়োগকারী। ঘটনাটি জানার পর মিজানের সাথে কথা বলার চেষ্টা করেছে অপরাধচিত্র’র প্রতিনিধি। আমাদের রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ সংবাদদাতা যোগাযোগ করেছেন স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে। তারা বক্তব্য দেওয়ার জন্য সময় চেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এই চক্র যে সব শেয়ার নিয়ে সর্বশান্ত করেছে বিনিয়োকারীদের সেই শেয়ারগুলোর অন্যতম প্যারামাউন্ট ইন্সুরেন্স, মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্সুইরেন্স, জিবি পাওয়ার, কন্টিনেন্টাল ইন্সুইরেন্স, ন্যাশনাল ফিডসহ আরও কয়েকটি। অনেক শেয়ার কম দামে কিনে উচ্চ মুল্যে সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দিয়ে টাকা নিয়ে সর্বশান্ত করেছে সাধারণ বিনিয়োগকারীদের।

উল্লেখ্য, গ্যম্বলার মিজান ১৯৯৫ সালে উত্তরবঙ্গের সার কেলেংকারির সাথে জড়িত ছিলেন। এমনকি আলোচিত ১৮ জন কৃষক হত্যা মামলার অন্যতম আসামী। ওই মামলার খবর নিয়ে জানা যায়, তাকে এখনও পুলিশ খুঁজছে। তাকে বিভিন্নভাবে পলাতক আসামি হিসেবে গণ্য করে। তার ফোনও বন্ধ পাওয়া যায়। তিনি রেমন্ড সিকুউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ, উত্তরা ব্যাংক, এন আর বি সি সিকুউরিটিজ লিমিটেড, এন এল আই সিকুউরিটিজ লিমিটেডের ট্রেড করে মানুষকে উচ্চ দামে শেয়ার গছিয়ে দিয়ে কেটে পড়েন। সিকুউরিটি এক্সচেঞ্জের কমিশন তিনি তাঁর ভাইয়ের নামে কোটি টাকার জরিমানা করেছে- যা এখনো আদায় হয়নি। পুনতুন করে মিজানের নাম আলোচনায় আসায় বিনিয়োগকারীদের মাঝে আবারও শঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা

কারাগারে রাজবন্দি নেই, আছে বিএনপির অ্যাক্টিভিস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীনদের আরো ১৮,৫৬৬টি বাড়ি দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

তিন ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

তাজমহলে বোমা হামলার হুমকি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: অস্ত্র ও গুলিসহ আরসার ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে ১০ খুন

১১৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

মিয়ানমারকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরাও পাল্টা গুলি চালাবো: স্বরাষ্ট্রমন্ত্রী