Tuesday , 3 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুই ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Newsdesk
September 3, 2024 8:47 pm


নিজস্ব প্রতিবেদক :

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংক দুটিতে পাঁচজন করে পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক আদেশে ওই দুই ব্যাংকের পর্ষদ বাতিল করে দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে পর্ষদ ভেঙে নতুন করে গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল করে লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এই ব্যাংকের অন্য চার স্বতন্ত্র পরিচালক হলেন: বাংলা‌দেশ ব্যাংকের সাবেক নির্বাহী প‌রিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আশরাফুল হাছান।

অন্যদিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এই ব্যাংকের ৩ জন স্বতন্ত্র পরিচালক হলেন: বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহামান, মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ আশ্বাফুজ্জামান। এ ছাড়া ২ জন পরিচালক হলেন: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং জনতা ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রিজভীর মতো মাথা গরম করবেন না: ফখরুলকে কাদের

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি : এ্যানি

ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি

পাবনায় চর দখলে সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ

নগরকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে

বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত বিদেশি বন্ধুরা: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক: মির্জা ফখরুল