Monday , 12 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
October 12, 2026 6:31 pm

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আলোচনা ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক অস্থিতিশীলতায় জ্বালানি খাতের বাড়তি চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের কাছে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রস্তাবিত কর্মসূচির বেশিরভাগ শর্তেই বাংলাদেশ সম্মতি প্রকাশ করেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সাধারণ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠক শেষে সোমবার সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় স্বার্থ ও জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়েই আইএমএফের সাথে নীতিগত সংস্কারের কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে। সংস্থাটির সঙ্গে শর্তের যেসব ক্ষেত্রে সামান্য মতপার্থক্য রয়েছে, তা সময়ভিত্তিক পর্যায়ক্রমিক সমন্বয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া ব্যয়বৃদ্ধি মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছে এক ধরনের আর্থিক নিরাপত্তা চেয়েছেন তাঁরা এবং সংস্থাটিও এ বিষয়ে যথেষ্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে।

বিশ্বব্যাংকের সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখার বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তো আমরা একটা ফ্রেমওয়ার্ক, পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে তো যাচ্ছি, ওটা আন্ডার প্রসেস। এর মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আগামী দিনে কোঅপারেশনগুলো কী হবে, ওই পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মধ্যে ওটা থাকবে। এবং ইন দ্য মিন টাইম ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট তো দিয়ে যাচ্ছে আমাদের, সমস্যা নাই। আই থিংক উই উইল হ্যাভ এ প্রোগ্রাম হুইচ উইল বি প্রিটি গুড।’

তিনি আরও জানান, সরকারের ঘোষিত নির্বাচনি ইশতেহারের মৌলিক লক্ষ্যগুলোর সঙ্গে বিশ্বব্যাংকের সহায়তামূলক উদ্যোগের পূর্ণ সামঞ্জস্য রেখে এই কাঠামোগত চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে। ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৮ অক্টোবর পর্যন্ত চলা ১৯১টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও শীর্ষ অর্থনীতিবিদদের এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক সুরক্ষায় সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - জেলার খবর