Friday , 27 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পটুয়াখালীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মহিপুরের শামীম হাওলাদার

প্রতিবেদক
Newsdesk
November 27, 2026 12:46 am

মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য

 অপরাধচিত্র প্রতিনিধি, পটুয়াখালী:মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাগত দক্ষতা ও কর্মতৎপরতার স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।

 

সেপ্টেম্বর মাসের পেশাগত কর্মদক্ষতা ও সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পটুয়াখালী পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহিপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবেই ওসি শামীম হাওলাদার এ সম্মাননা অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্ত ওসি মো. শামীম হাওলাদার বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং পুলিশ সুপারের নির্দেশনা অনুসরণ করে তাঁরা দায়িত্ব পালন করছেন। মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ অর্জন তাঁর একার নয়; বরং মহিপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার ফল। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মহিপুর একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পর্যটনসমৃদ্ধ জনপদ। কুয়াকাটাসংলগ্ন এ অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রতিনিয়ত পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল রয়েছে। ফলে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

ওসি শামীম হাওলাদারের এ অর্জনে মহিপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলও এ স্বীকৃতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এ অর্জন দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং মাদক, অপরাধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে মহিপুর থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সব স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্ধারকৃত চোরাই মালামাল বিক্রির অভিযোগে বিতর্কে বিএমপির দুই কর্মকর্তা

‘মেসি আমাদের অতীত, ইয়ামাল ভবিষ্যত’, গর্বিত বার্সা সভাপতি

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত আমির

১৫ বছর নববর্ষ পালন নিয়ে ষড়যন্ত্র হয়েছে: রিজভী

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদে মতিউরের বিরুদ্ধে চার্জশিট

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস