Thursday , 26 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরলেন ৪১ জেলে

প্রতিবেদক
Newsdesk
November 26, 2026 6:30 pm

কক্সবাজার ব্যুরো:কক্সবাজারের টেকনাফের ৪১ জেলে প্রায় দেড় বছর এক বছর নয় মাস ও তিন মাস বন্দিশালায় কাটিয়ে দেশে ফিরেছেন।বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ওপর নির্যাতন জোরপূর্বক শ্রম আদায় এবং মানবেতর জীবন যাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।ফিরে আসা অনেকে জানিয়েছেন বন্দিদশায় প্রতিদিন ১০ ১১ ঘণ্টা পর্যন্ত শ্রম দিতে হতো।

কাজ করতে না চাইলে চালানো হতো শারীরিক নির্যাতন। খাবার হিসেবে মিলত দিনে মাত্র একবেলা ভাত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলের দিকে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়েছে । বিকেলে ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।বিজিবি অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে বিজিবির ধারাবাহিক যোগাযোগ ও প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।তিনি বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালকের এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে।

দেশে ফেরা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মঞ্জুর আলম (৩৫)। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্ট মার্টিনের পূর্ব পাশে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে নিয়ে যান।তিনি বলেন, প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিকের মতো কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনে খাবার হিসেবে দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ফেরা জেলেদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জেলেকে ফেরত আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন। বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। এখনো আটক থাকা অন্য জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর