শনিবার , ৩১ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফরিদপুরের ভাঙ্গায় ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

প্রতিবেদক
Newsdesk
মে ৩১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রা শুরু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট এবং সুপারব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘নাহার ইলেকট্রনিক্স’।

ভাঙ্গা বাজার টিন পট্টিতে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইকেট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

২৫ মে বিকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম।

আমিন খান বলেন, ওয়ালটন নিজস্ব কারখানায় সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে। পণ্য সেবা নিশ্চিতের মাধ্যমে দেশের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ওয়ালটন। ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এত বড় শিল্প প্রতিষ্ঠান হয়ে উঠেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৫০টিরও অধিক দেশে রপ্তানি হচ্ছে।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। নতুন এই শোরুমটি থেকে এই এলাকার মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন। এখানকার প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার ইমামুল ইসলাম ইমন, ডিভিশনাল সেলস ম্যানেজার জহুরুল ইসলাম ও নাহার ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারি এম এম ওমর ফারুক।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হয়েছে রনিকে

রুমমেটকে ছুরিকাঘাত : হল থেকে বহিষ্কার ডাকসু ভিপি প্রার্থী জালাল

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন

হাতিরঝিল স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেফতার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

সংস্কারের পর নির্বাচন, করলেন ৮৩ সুপারিশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন