Friday , 15 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে চার কোটি ডলার

প্রতিবেদক
Newsdesk
December 15, 2023 9:11 pm


নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার যোগ হওয়ার আগেই বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ খানিকটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ হিসাবে বাংলাদেশের রিজার্ভ বেড়ে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উঠেছে। আর, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রিজার্ভ চার কোটি ডলার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্থনীতির প্রধান সূচকগুলোর পাশপাশি রিজার্ভের এই তথ্য প্রকাশ করেছে। প্রতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ গত অক্টোবর মাসে পণ্য আমদানিতে বাংলাদেশের ৫ দশমিক ৫২বিলিয়ন ডলার খরচ হয়েছে। সে হিসাবে বিপিএম-৬ হিসাবের ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারের রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুত থাকতে হয়। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার এই অর্থ বাংলাদেশের রিজার্ভে জমা হবে বলে বুধবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

তিনি বলেন, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত মোট ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অনুমোদন করেছে আইএমএফ। শুক্রবারের মধ্যে এ অর্থ আমাদের রিজার্ভে যোগ হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র আরও জানান, এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯ কোটি ডলারসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে আরও ৬২ কোটি ডলার আসবে।

গত ৮ ডিসেম্বর ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এডিবির বোর্ড সভায় ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়। ১১ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণের চুক্তি সই হয়েছে।এডিবিরি পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ও সরকারের পক্ষে ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে সই করেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, সব মিলিয়ে চলতি ডিসেম্বর মাসে রিজার্ভে ১৩১ কোটি (১.৩১ বিলিয়ন) ডলার যোগ হবে।

রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। ডলারের বাজার স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে ডলারের দর ১ টাকা কমেছে। আরও কমবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যেই রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারের কাছিকাছি গিয়ে পৌঁছবে। তাতে ডলার সংকট অনেকটাই কেটে যাবে; অর্থনীতিতে স্বস্তি ফিরে আসবে।

চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। অনুমোদনের দুই দিনের মাথায় ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার ছাড় করে সংস্থাটি; যোগ হয় রিজার্ভে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে কাউকেই ছাড়া নয়: সারজিস আলম

দুর্নীতি ও অনিয়মে সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিলো ফিফা

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন: অতিরিক্ত আইজিপি

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

উচ্ছেদের পর ফুটপাতে আবারও বসেছে দোকান

টেকনাফের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি ৩৯ উদ্ধার: আটক ২

তাপমাত্রা কমে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা