Wednesday , 12 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১০ দিনের মধ্যে দূর হবে ভোজ্যতেলের সংকট: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 12, 2025 7:08 pm

নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, বাজারে ভোজ্যতেলের সংকট আগামী সাত থেকে দশ দিনের মধ্যে দূর হবে। বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেয়া হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য- খেজুর, ছোলা, ডাল, চিনি; শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে। আশা করি, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি ঘটেছে সেটা দূর হবে।

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরেই বাজারে ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি রয়েছে। অনেক দোকানে বোতলজাত ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না। আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে। আবার কোনো কোনো দোকানদার সয়াবিন তেল বিক্রির সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে বিক্রি করছেন।

তিনি আরও বলেন, রমজান সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। এসব পণ্যের সংকটও নেই।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত

ঝালকাঠিতে বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেফতার ১৩০৮

অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্ব, প্রশাসনিক সংকটের আশঙ্কা জনতা ব্যাংকে

১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

সিটি ব্যাংক-বিকাশের উদ্যোগ:দিনে এক লাখ গ্রাহক  ‘ন্যানো’ ঋণ নিচ্ছেন

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে