শুক্রবার , ৩১ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আনার হত্যা: আরও ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

প্রতিবেদক
Newsdesk
মে ৩১, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমানকে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩১ মে) আট দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয়।

এদিন, এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান তদন্তের স্বার্থে তাদের আরও আট দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। ১৩ মে তাকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসিক ভবনে খুন করে লাশ গুম করতে দেহের চামড়া ছাড়িয়ে হাড়-মাংস আলাদা করে ফেলা হয়। এরপর তার দেহের টুকরোগুলো ট্রলি ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও শিলাস্তি রহমানকে (২২) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে জিহাদ হাওলাদার নামের এক কসাইকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে বন্যায় প্রতিবছর ক্ষতি এক বিলিয়ন ডলার

দেশের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে: এলজিআরডিমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়া চূড়ান্ত

অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন বানচাল করার কোনো শক্তি কারও নেই: প্রেস সচিব

রাষ্ট্রপতিকে নিয়ে এত ব্যস্ত কেন, অন্তর্বর্তী সরকারের প্রতি রিজভী

ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা

অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

গুলশানে তল্লাশির নামে বাসায় ভাঙচুর, আটক ৩

ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা