রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুমিল্লার সেই নারীর ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
জুন ২৯, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনার ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিটিআরসিকে এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এ ছাড়া ওই নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দিতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী মীর এ কে এম নুরুন্নবীর করা রিটে এ আদেশ দেওয়া হয়। আদেশের বিষয় নিশ্চিত করে তিনি জানান, আগামী ১৪ জুলাই রিটটি আদেশের জন্য তালিকায় থাকবে। ওইদিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে হবে।

এর আগে রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলী নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

তার আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ওই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে; দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।

এ ছাড়া ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মূল অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতিমুক্ত মানবিক সমাজ দেখতে চায় জামায়াত: শফিকুর রহমান

শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

খতনায় দুই শিশুর মৃত্যু: দায়ীদের আইনের আওতায় আনবে ডিবি

পূর্বাচলে শুরু হচ্ছে বৈষ্টমী রকফেস্ট ২০২৫

কারাগারে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : ঢামেকে মৃত্যু ১৭২, চিকিৎসাধীন ৯৮