Tuesday , 26 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ১৬০

প্রতিবেদক
Newsdesk
December 26, 2023 7:59 pm

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রামে একাধিক সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, মধ্য নাইজেরিয়ায় গ্রামগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ধারাবাহিক হামলায় কমপক্ষে ১৬০ জনকে হত্যা করেছে। খবর-এএফপি ও ভয়েস অব অ্যামেরিকা।

ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় কয়েক বছর ধরে জর্জরিত এ অঞ্চলে ১৬ জন নিহতের প্রাথমিক তথ্য রোববার জানিয়েছিল দেশটির সেনাবাহিনী। এরপর থেকে নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

সেখানকার প্লাতিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ বলেন, শনিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত সশস্ত্র সহিংসতায় ১১৩ জনের মতো নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত কমপক্ষে ২০টি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে আক্রমণ শুরু হয়। তারা বাড়িঘর পুড়িয়ে দেয়। আমরা ৩০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় রেড ক্রসের তথ্যমতে, বোকোস অঞ্চলের ১৮টি গ্রাম থেকে ১০৪ জনের মরদেহ পাওয়া গেছে।

রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম বলেন, আমরা এই মৃত্যুর জন্য দায়ীদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা আমাদের ন্যায়বিচার ও স্থায়ী শান্তির জন্য ঐক্যবদ্ধ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আদানির বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা

চীনের মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি: রিজওয়ানা হাসান

শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান

বিচারপতি মানিকের গাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ৪, তদন্তে ডিবি

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে গঠিত হবে মিডিয়া কমিশন: তথ্যমন্ত্রী

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে: আলী রীয়াজ

নির্বাচনের কোনো বিকল্প নেই: তারেক রহমান

ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে: খসরু

অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেফতার