Sunday , 29 October 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভোটের পরিবেশ অনুকূলে, নির্ধারিত সময়ে তফসিল: ইসি সচিব

প্রতিবেদক
aparadh
October 29, 2023 6:39 pm


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত ইসি, ভোটের পরিবেশও অনুকূলে রয়েছে।

রোববার সকাল ১১টায় চার দেশের সাবেক-বর্তমান প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

নির্বাচন কমিশন ভবনে সিইসি’র সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামের ৯ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি।

বাংলাদেশের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশা তাঁর।

পরে কমিশন সচিব জানান, বৈঠকে বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা হবে।

সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের প্রস্তুতি এগিয়ে রাখছে বলেও জানান তিনি।

বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলংকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ