Wednesday , 12 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চাঁদাবাজি মামলা: পাঁচদিনের রিমান্ডে ডেভিড ইমন

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 2:10 pm

অপরাধচিত্র প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া চাঁদাবাজি মামলায় অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত। ১২ আগস্ট বুধবার এই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে, গত ২ আগস্ট ফটিকছড়ি থানার অস্ত্র ও হত্যা দুটি পৃথক মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় আসামি ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৬ জুলাই ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। এ মামলায় ডেভিড ইমনকে আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল।
খুলনায় বি কোম্পানির ৫ সন্ত্রাসী গ্রেপ্তারখুলনায় বি কোম্পানির ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশে তৈরি এলজি ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে। ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে।

সর্বশেষ - জেলার খবর