Tuesday , 4 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তারেক রহমান ও সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 7:53 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

এ মামলার অন্য দুই আসামি ছিলেন, সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ার। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১১ পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়।

২০১৫ সালের পাঁচ জানুয়ারি লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। পরদিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আব্দুস সালামের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ওই বছরেরই আট জানুয়ারি মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ছয় সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক।

এর বৈধতা চ্যালেঞ্জ করে আব্দুস সালাম হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ২০১৭ সালে রুল ও স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে গত ৩১ অক্টোবর রায় দেওয়া হয়।

অভিযোগপত্রে তারেক ও সালামের সঙ্গে একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম যোগ করা হয়। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা একটি বড় চ্যালেঞ্জ: পরিবেশ উপদেষ্টা

কমছে শাক-সবজির দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেল

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

১৮ বছরে পাহাড়ধসে ৩১২ জনের মৃত্যু : কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার বসতি

ডিএমপি’র ডিবিপ্রধান হলেন ডিআইজি রেজাউল করিম

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জকসু নির্বাচন: ২১ বছর অপেক্ষার পর ক্যাম্পাসে ভোট উৎসব

রোজায় মেট্রোরেলের নতুন সূচি, নেয়া যাবে পানি

র‍্যাব ডিজির দায়িত্ব নিলেন শহিদুর রহমান