Wednesday , 13 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

স্ত্রীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্বামী আটক

প্রতিবেদক
Newsdesk
March 13, 2024 5:12 pm

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় মল্লিকা বেগম (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মোহসীন আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাতে উপজেলার চকখোপা গ্রামে তাদের শয়নকক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

মোহসীন আলী উপজেলার চকখোপা গ্রামের আহম্মদ আলীর ছেলে। নিহত মল্লিকা বেগম পার্শ্ববর্তী ভেবড়া গ্রামের মফের আলীর মেয়ে। তাদের এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, দাঁতসহ বিভিন্ন রোগে অসুস্থ থাকায় তাদের পরিবারে অশান্তি বিরাজ করছিল। কিছুদিন আগে তার একটি অপারেশন করা হয়েছিল। স্ত্রীর অসুস্থতা ও চিকিৎসার খরচ নিয়ে মোহসীন আলী হতাশা থেকে মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে ওঠায় অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনার পরে মোহসীন আলী অসংলগ্ন কথাবার্তা বলছেন। তার দাবি, ঘটনার সময় তিনি তার ঘরের সামনে ধান ক্ষেতে বসেছিলেন। কিন্তু কেন বসেছিলেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলা চেপে শ্বাসরোধ করে স্ত্রী মল্লিকাকে হত্যার কথা স্বীকার করেছেন মোহসীন। মল্লিকার গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ