Friday , 9 August 2024 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাগুরায় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে মন্দিরে পাহারা

প্রতিবেদক
Newsdesk
August 9, 2024 3:07 pm

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ ছাড়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা দেশ, মাগুরাও এর ব্যক্তিক্রম নয়। বিশেষ করে পুলিশ প্রশাসন কর্মবিরতি পালন করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জেলার মানুষ।

তবে পরিস্থিত ঠিক রাখতে মাগুরা জেলার বিভিন্ন মন্দির-উপাসনালয়ে নিরাপত্তায় কাজ করছে বিভিন্ন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শহরের নতুন বাজার সাহাপাড়া, বাবা লোকনাথ মন্দিরের নিরাপত্তায় নতুন বাজার সিদ্দিকীয় মাদরাসায় ছাত্র ও শিক্ষককে দেখা গেছে। তাছাড়া পাড়া-মহল্লায় রাত জেগে দলে দলে পাহারা দিতেও দেখা গেছে।

মাগুরায় আওয়ামী লীগ সরকারে পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, স্থাপনা ও উপাসনালয়ের ওপর যেন কোনো আক্রমণ না হয় সে বিষয়ে সবাইকে সর্তক থাকার বার্তা দেন। দেশের চলমান পরিস্থিতিতে সবাই প্রেসক্লাবে মিলনায়তনে লুটপাট, সস্ত্রাস জঙ্গিবাদ ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির রক্ষার কথা বলা হয়।

মাগুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফত্তি মোস্তফা কামাল এসব কথা বলেন। তিনি জেলার বিভিন্ন স্থানে মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিতে ছাত্রদের আহ্বান জানান।

সর্বশেষ - জেলার খবর