Monday , 9 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ

প্রতিবেদক
Newsdesk
September 9, 2024 7:47 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ভাটারা থানাধীন এলাকায় সোহাগ মিয়া নামের এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে সোমবার আ স ম ফিরোজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান। অপরদিকে, আ স ম ফিরোজের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারায় ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৩১ আগস্ট তার আরও তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

সর্বশেষ - জেলার খবর