Thursday , 21 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: কাদের

প্রতিবেদক
Newsdesk
March 21, 2024 2:27 pm

নিজস্ব প্রতিবেদক :


চাঁদাবাজি অতিরিক্ত বাড়ার বিষয়টা আমাদের মনিটরিংয়ে আছে। চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ মার্চ) সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহণ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করাপশন কোথায় হচ্ছে না। আমেরিকাতেও হচ্ছে না! চাঁদাবাজি এমন জায়গায় গিয়ে পড়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। কারণ এটার ইমপ্যাক্ট দ্রব্যমূল্যেও গিয়ে পড়ছে।

আরও পড়ুন: ১২ বছরে কাজ তো কম করিনি, অপবাদ কেন দিচ্ছেন: সাংবাদিকদের কাদের

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ভাবনার শেষ নেই। রাজধানীর ভেতরে গণপরিবহণগুলোর দিকে তাকানো যায় না। এর থেকে মফস্বলের গাড়িগুলো অনেক উন্নত। রঙ দিয়ে গাড়ি না চালিয়ে, ফিটনেস নিশ্চিত করার জন্য বিআরটিএ এবং হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় কিছুটা যানজট হবে। একদম যানজট মুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। ঈদে দুই জায়গা ঠিক করলে সব ঠিক। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং গাজীপুর সড়কে।

সেতুমন্ত্রী বলেন, হাইওয়েতে ৩ চাকার গাড়ি এখনো চলছে। এতে অনেকের প্রাণহানি হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পুলিশে বড় রদবদল, একযোগে ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন

সাব-রেজিস্ট্রি অফিসে কর্মচারীকে মারধর: বিএনপি নেতাসহ ৭জন আসামি

রাষ্ট্র সংস্কারের ৩৭ সুপারিশ বাস্তবায়িত হয়েছে: প্রেস সচিব

প্রস্তাবিত বাজেট বাস্তব সম্মত গণমুখী : ওবায়দুল কাদের

বাজারে আগুন: সবজিতে সেঞ্চুরি, কাঁচা মরিচে ট্রিপল সেঞ্চুরি

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পাবনায় অস্ত্র তৈরির কারখানা সন্ধান, নেপথ্যে ‘ময়েজ বাহিনী’

গভীর রাতে পদ্মা নদীতে ব্যাপক গুলিবর্ষণ, দেহরক্ষী গুলিবিদ্ধ

গাজার শিশুরা ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না: জাতিসংঘ

শাহজালাল বিমানবন্দরে ৪৫ কোটি টাকার সোনা আটক