Monday , 5 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
January 5, 2026 7:10 pm

‎নিজস্ব প্রতিবেদক : 

দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

একই আদালত পৃথক আরেক আদেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে এসব নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

পৃথক দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ।

এমপি নূর মোহাম্মদের আবেদনে বলা হয়, নূর মোহাম্মদ ও তাঁর ভাতিজা সাইফুল ইসলামসহ তাঁদের ওপর নির্ভরশীলদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগের সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু ও যথাযথ অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয়েছে, সলিম উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান বর্তমানে চলমান।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সলিম উল্লাহ যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ৩

শিশু আয়ানের মৃত্যু: হাইকোর্টের রায় দেখে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

সেনা পাহারায় ঢাকার তেজগাঁও জোনের ৩ থানার কার্যক্রম শুরু

চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল

মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন

রোহিঙ্গা সংকট: ‘মিয়ানমারের সাথে তড়িঘড়ি করে চুক্তি সই ঠিক হয়নি’

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

মোংলা বন্দরকে আন্তর্জাতিক বন্দর করা সম্ভব: সাখাওয়াত