Monday , 27 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাদপন্থিদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল

প্রতিবেদক
Newsdesk
January 27, 2025 1:41 pm

নিজস্ব প্রতিবেদক :

ইজতেমা মাঠে তাবলীগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গত ৮ জানুয়ারি টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয়। তবে ২৪ ডিসেম্বর জামিন আবেদনটি ফেরত দেন হাইকোর্ট।

এদিকে গেল ১৭ ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় গত ১৯ ডিসেম্বর মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি।

সর্বশেষ - জেলার খবর