Sunday , 22 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
Newsdesk
December 22, 2024 2:19 pm

নিজস্ব প্রতিবেদক :

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট ২।

রোববার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গেলো ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন। আহত হন শতাধিক।

সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

সবশেষ গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

সর্বশেষ - রাজনীতি