Sunday , 23 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছর কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
March 23, 2025 5:15 pm

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিভিন্ন ধারায় স্বাস্থ্য অধিদপ্তরের সেই আলোচিত গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন।

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে আব্দুল মালেককে। আর তথ্য গোপনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় দুই ধারার সাজা একত্রে চলবে বলে তাকে সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা।

এছাড়া অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।

একই দিন ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে মালেকের বিরুদ্ধে আরও একটি মামলা করেন নজরুল ইসলাম।

দুটি মামলা তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন দুদকের ওই সহকারী পরিচালক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ

পদ্মা ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর

পদ্মায় ফেরিডুবি, জীবিত উদ্ধার ১০

আশুলিয়ায় আবারও শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বৃদ্ধ হারিচ হত্যা : এমন পৈশাচিক হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই : আইনমন্ত্রী

রাশিয়ার নৌবাহিনী ২০২৪ সালে ৪০টিরও বেশি নতুন জাহাজ পাবে: পুতিন

এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্রাসী রায়হান

ছাত্রদল নেতাকর্মীদের জন্য ১০ জরুরি নির্দেশনা