Wednesday , 23 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে : চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
Newsdesk
October 23, 2024 3:45 pm


নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার সকালে চিফ প্রসিকিউটরের সঙ্গে ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণহত্যায় সহযোগীদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় আইন উপদেষ্টা জানান, ট্রাইব্যুনালের কাজ খুব ভাল ভাবে হচ্ছে। সংস্কার কাজ শেষে আগামী ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু করা যাবে।

গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন– শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই জন হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন: প্রেস সচিব

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিমেক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগ প্রতিরোধে বিশেষ স্বাস্থ্যসেবা

লাশ পোড়ানো সেই শাহিদুলকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে ৩১ লাখ টাকা প্রতারণা