Wednesday , 24 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

১০ মামলার ৯টিতে জামিন পেলেন আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
January 24, 2024 2:01 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত বছরের ২৮ অক্টোবরের নাশকতার অভিযোগে দায়ের করা আরো এক মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্য দিয়ে নাশকতার ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন আমির খসরু।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আজ একটি মামলার জামিন পেয়েছেন। অন্যটির শুনানি এখনও চলমান। এ মামলায়ও জামিন পেলে তার (আমির খসরু) কারামুক্তিতে কোনো বাধা থাকবে না।

এর আগে গত ২১ জানুয়ারি দুই মামলায় জামিন পান আমির খসরু। একই আদালতে গত ১৮ জানুয়ারি নাশকতার জন্য রমনা ও পল্টন থানায় পৃথকভাবে দায়ের করা ৮ মামলার মধ্যে চার মামলায় জামিন দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে। বাকি ৪ মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রেখে জামিনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, ২ নভেম্বর রাতে রাজধানী গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় আমির খসরুকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল। গত ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৪ ডিসেম্বর মামলাটিতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সুমিত কুমার। রিমান্ড আবেদন বাতিল করে তিন কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

আইসিসির সঙ্গে জরুরি বৈঠক: ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ একটি জগাখিচুড়ি আইন: টিআইবি

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মান ও শিবির কর্মীরা

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

‘হেলমেট বাহিনী’র সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

রাজশাহীর সাবেক এমপি আসাদ ঢাকায় গ্রেফতার

জুনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ৩৫ মাসে সর্বোচ্চ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল