Friday , 15 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রামুতে লবনের ট্রাকে মিলল ৯০ কোটি টাকার আইস

প্রতিবেদক
Newsdesk
December 15, 2023 9:04 pm

কক্সবাজার প্রতিনিধি :

লবণবোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। জানা গেছে, কক্সবাজারের রামু উপজেলায় এ ঘটনা ঘটে। আটককৃত আইসের আনুমানিক বাজার মূল্য ৯০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার আজিজুর রহমানের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩৮) ও টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)।

লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি লবণবাহী ট্রাক মরিচ্যা চেকপোস্টে থামানো হয়। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হলে পরবর্তী সময়ে ওই ট্রাকটির লবণের কিছু অংশ সরালে বেরিয়ে আসে আইসের প্যাকেট। ১৭টি প্যাকেটে মোড়ানো মোট ১৮ কেজি ২০ গ্রাম আইস উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৯০ কোটি টাকা।

তিনি বলেন, আটক হেলপারকে নিয়ে আইসের মালিকের বাড়ি টেকনাফের সাবরাংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। আইসের দ্বিতীয় বৃহত্তম এই চালানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত