Sunday , 27 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমির খসরু

প্রতিবেদক
Newsdesk
April 27, 2025 10:05 pm

নিজস্ব প্রতিবেদক : ‘ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিত্রদল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে.. এটা বাকশালী চিন্তা যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যে, যেখানে ঐকমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনার ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।’

আমির খসরু বলেন, ‘যেগুলো (সংস্কার প্রস্তাব) নিয়ে ঐকমত্য হয়েছে … এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না এটাই প্রশ্ন। অলরেডি সবাই (সব রাজনৈতিক দল) সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে… আলোচনা শেষ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐকমত্য হয়েছে। আমি বলব, জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে? জাতি জানুক এবং ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই।

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার জন্য আজকে জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এটা আগামী দিনের নির্বাচন প্রক্রিয়ার জন্যে ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবে এটা জাতিকে জানাতে হবে। এজন্য দেশের ভেতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে…. বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে সবার একটা প্রশ্ন নির্বাচন কবে হবে?

এর আগে, বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটির বিজেপির সাথে বৈঠক বসে।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার দলের ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মহাসচিব মতিন সউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান. সালাহউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান ও ফয়সাল তাহের।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিএনপি তার মিত্রদের সাথে এই ধারাবাহিক বৈঠক শুরু করেছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চোরাচালানের ৯৯ শতাংশ স্বর্ণই ধরা পড়ে না: এনবিআর চেয়ারম্যান

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না: অর্থমন্ত্রী

ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান আলী রীয়াজ

বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে: আইনমন্ত্রী

রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় ‘হেল্প’ অ্যাপ চালু

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের পথে লড়াইয়ের একমাত্র প্রেরণা: রিজভী

ইরান-ইসরায়েল সংঘাত পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

জরিপের ফলাফলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিক

ঈদে মুক্তির তালিকায় ‘ডার্ক ওয়ার্ল্ড’