Thursday , 18 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর্দা উঠছে কাল

প্রতিবেদক
Newsdesk
January 18, 2024 2:13 pm

স্পোর্টস ডেস্ক :

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল ১৯ জানুয়ারি। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। দুপুর ২টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে আয়োজক দক্ষিণ আফ্রিকা। একই সময় যুক্তরাষ্ট্র যুবাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

যুব ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় ১৫তম আসর এটি। এর আগে সমান একটি করে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিস। ২০১৪ সালে কুইন্টন ডি-ককদের হাত ধরেই এসেছিল বিশ্বকাপ।

এবার আয়োজক হওয়ায় বাড়াতি সুবিধাও পাচ্ছে জুনিয়র প্রোটিয়ারা। দ্বিতীয় শিরোপা জয়ে তাই প্রথম ম্যাচ থেকেই সতর্ক আয়োজক দলটি।

এদিকে, ২০১৬ সালের পর আবারও শিরোপার স্বাদ নিতে শুরু থেকেই জয়ে থাকতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

দিনের অপর ম্যাচে আয়ারল্যান্ডকে চমক দেখাতে প্রস্তুত বাছাই পর্বে চমক দেখানো যুক্তরাষ্ট্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল শ্রীলংকার। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। এজন্য যুব বিশ্বকাপ আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে বাংলাদেশ। ১৬ দলের এই আসরে গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘গণহত্যাকারী ও দোসরদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে’

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

দুর্নীতি বাদ দিয়ে উন্নয়ন করা কঠিন: স্থানীয় সরকারমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানের ফ্লাইট স্থগিত

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

খালেদার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে ‘জিপিএমএস’ পদ্ধতি চালু

ঈদ যাত্রায় ১১ দিন বন্ধ থাকবে পণ্যবাহী বাল্কহেড চলাচল