রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ওয়ানডেতে টানা ১২ বার টসে হারলেন রোহিত শর্মা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ফাইনালে টস পরীক্ষায় হেরেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত। এর মধ্য দিয়ে ব্রায়ান লারার ওয়ানডেতে টানা সর্বোচ্চ টস হারের রেকর্ডও ছুঁয়ে ফেললেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২টি টসে হারেন। অন্যদিকে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে এই দুর্ভাগ্যের শুরু রোহিত শর্মার।

রবিবার (৯ মার্চ) দুবাই নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার।

চোটের কারণে ম্যাট হেনরি ফাইনালে খেলছেন না। তার জায়গায় আরেক পেসারনাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।

নিউজিল্যান্ডের একাদশ
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে বেশ সুস্থ রয়েছেন বেগম জিয়া: ডা. জাহেদ

বিয়ের গুঞ্জন কণ্ঠশিল্পী কনার, যা বলছেন গায়িকা 

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা

মাদক পাচারের অভিযোগে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ সদস্য প্রত্যাহার

তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রেস সচিব

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আইনজীবী সমিতি নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫