বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক :

নাজমুল হাসান পাপনসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ পরিচালকের পদ বাতিল করা হয়েছে। পরিচালক পরিচালনা পর্ষদের তিনটি বৈঠকে অনুপস্থিত থাকায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ বাতিল করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) বিসিবির ১৫তম বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকা ১১ পরিচালকের পদ বাতিল করা হয়। বোর্ড মিটিং শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির গঠননতন্ত্র অনুযায়ী কোনো কারণ দর্শানো ব্যাতিরেক পরপর তিনটি কিংবা তার বেশি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলে পরিচালক পদ বাতিল বলে বিবেচিত হবে।

পদ হারানো পরিচালকরা হলেন— নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, শফিউল আলম চৌধুরী নাদেল, মনজুর কাদের, আ জ ম নাসির, শেখ সোহেল, আনোয়ারুল ইসলাম, তানভীর আহমেদ টিটু, ওবেদ রাশিদ নিজাম, গাজী গোলাম মোর্তোজা ও নাজিব আহমেদ।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই পরিচালকরা গা ঢাকা দেন। এখন পর্যন্ত তাদের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি।

খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন সিরাজ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আজকের মিটিংয়ে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বর্তমান কমিটি।

এর আগে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির প্রতিনিধিত্ব বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের স্থলাভিষিক্ত হন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। এরপর তারা দুজনসহ সক্রিয় থাকা ৯ পরিচালকের মাধ্যমে ফারুক আহমেদকে বিসিবি প্রেসিডেন্ট করা হয়।

ফারুক ও ফাহিম ছাড়া পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে এখনও আছেন— ইফতেখার আহমেদ মিঠু, ফাহিম সিনহা, আকরাম খান, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, কাজী ইনাম আহমেদ ও সাইফুল আলম স্বপন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষ এতদিন স্বাধীন ছিল না: চরমোনাই পীর

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন ৪২ জনের আপিল

অফিসে ঢুকে টাকা-সোনা লুট লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

অফিসে ঢুকে টাকা-সোনা লুট লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

৪৮৯ কোটি টাকা আত্মসাত : দুদকের জালে ডলি কনস্ট্রাকশনের এমডিসহ ২০ জন

জয়পুরহাটে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে সূর্যমুখি আলু

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার: প্রধান উপদেষ্টা

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

সীমান্তের ওপার থেকে গুলি পড়ছে টেকনাফ স্থলবন্দরে, কার্যক্রম বন্ধ