Friday , 15 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আর নেই

প্রতিবেদক
Newsdesk
March 15, 2024 6:30 pm


নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল জানান, সকালে ল্যাবএইড হাসপাতালে গোলাম আরিফ টিপু ইন্তেকাল করেন।

১৯৩১ সালের ২৮ আগস্ট গোলাম আরিফ টিপু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাই-বোনের মধ্যে টিপু দ্বিতীয়।

টিপু কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলনকর্মী ছিলেন।

গোলাম আরিফ টিপু ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী

প্রকৃতি বাঁচাতে বনে পিকনিক বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

সংসদে আইন প্রণয়ন ও সংসদীয় কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নারী ওয়ানডে বিশ্বকাপ: ম্যাচ না জিতলেও কোটি কোটি টাকা পাবে বাংলাদেশ দল

আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা