Tuesday , 5 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
December 5, 2023 7:25 pm


নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্বাস্থ্য সেক্টরে আমরা নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করি, এইসব যন্ত্রপাতিও জলবায়ু বান্ধব হওয়া উচিত। তা না হলে চিকিৎসা সেবায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পরবে।

আজ মঙ্গলবার দুপুরে দুবাই-এ অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন-২০২৩ (কপ-২৮) এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটিএসিএইচ কর্তৃক আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ: সাপ্লাই চেইন’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত দশকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জলবায়ু বান্ধব যন্ত্রপাতি কেনা, সাপ্লাই এবং ব্যবহারের কথা বলে জলবায়ু বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা বিনির্মাণে বিজ্ঞানসম্মত এবং যেসব যন্ত্রপাতি জলবায়ুর ক্ষতি করে না সেসব যন্ত্রপাতি ব্যবহারের উপর গুরুত্ব প্রদান করেন।

তিনি ডব্লিউএইচও এবং এটিএসিএইচকে জলবায়ু বান্ধব যন্ত্রপাতি সাপ্লাই এবং হাসপাতাল বিনির্মাণে বাংলাদেশকে সহযোগিতা দেয়ার আহ্বান জানান।

এদিকে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘স্যালিনিটি ইনডিউসড বাই ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্পেক্ট অন এনসিডিএস এন্ড এসআরএইচআর’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. আহমেদুল কবির। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের স্বাস্থ্যখাতে পরিবর্তন বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এবং এর প্রভাবে এসব এলাকায় অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এছাড়া এর প্রভাবে গর্ভবতী মায়েদের নানা রকম সমস্যা হয় যার কারণে কোস্টাল এলাকায় মাতৃমৃত্যু বেড়ে যায় বলে জানান আহমেদুল কবির।

প্রসঙ্গত, ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দুবাইয়ে জলবায়ু সম্মেলন ২০২৩ (কপ-২৮) অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপির রাজনীতি নিষিদ্ধের চিন্তা নেই: কাদের

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের ওপর ডাকাতের হামলা, গ্রেপ্তার পাঁচ

ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার শেষ করার নির্দেশ কাদেরের

স্কুল পরিচালনায় রাজনৈতিক নেতারা ভালোকে মন্দে পরিণত করেছেন: বিধান রঞ্জন

অপারেশন ডেভিল হান্ট: একদিনে আরও ১১৪০ জন গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টে দিন পার করছে : রিজভী

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে নববর্ষের অনুষ্ঠান

ভোটার হতে প্রায় ৫৪ হাজার প্রবাসীর আবেদন

নির্বাচনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে : মহাপরিচালক