মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩০, ২০২৪ ১:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১২৫ নোবেলজয়ীসহ ২৪২ বিশ্বনেতার যে বক্তব্য ছাপানো হয়েছে সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গটি নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমদের দেশে পত্রিকায় বিবৃতি দেওয়ার মত। এ লবিস্ট ফার্মের মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন তাকে নিয়ে আগেও দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ তাই সরকারি দলের অনেকেই বিচারের সম্মুখীন হয়ে জেলে যায়। ড. মুহাম্মদ ইউনূসের মামলায় সরকার নিরপেক্ষ। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। যেসব শ্রমিক-কর্মচারীরা বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাতে ১৪ দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছেন। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ও বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছেন। গতকাল তারা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে তাদের সবার সাহায্য কামনা করেছি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

দুর্নীতির অভিযোগে বদলি, বরখাস্ত ও অবসর যথেষ্ট নয়: টিআইবি

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

নসরুল হামিদের ৩১৮১ কোটির টাকার রহস্যময় লেনদেন

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই: ডা. শফিকুর রহমান

ন্যাম ও সাউথ সামিটে দেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনায় মানববন্ধন

হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর