Sunday , 23 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

একাত্তরের কালরাত স্মরণে মঙ্গলবার ‘ব্ল্যাকআউট’

প্রতিবেদক
Newsdesk
March 23, 2025 5:23 pm

নিজস্ব প্রতিবেদক :

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান বাহিনীর নৃশংস গণহত্যা স্মরণে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ২৫ মার্চ রাত ১০টা ৩০মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এসব কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর বা সুবিধাজনক সময় দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও

জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস: মির্জা আব্বাস

সরকার চায় না চিকিৎসার জন্য কেউ বিদেশে যাক : সমাজকল্যাণ মন্ত্রী

সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর দেশ গড়ার আহ্বান সেনাপ্রধানের

কর্মস্থল থেকে উধাও আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

হার্টের রিংয়ের দাম কমল ৩ থেকে ৮৮ হাজার টাকা

সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: অস্ত্র ও গুলিসহ আরসার ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

সামাজিক নিরাপত্তায় প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে