Thursday , 25 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: অস্ত্র ও গুলিসহ আরসার ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

প্রতিবেদক
Newsdesk
January 25, 2024 7:00 pm

কক্সবাজার থেকে জাফর আলম :

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরসার ৩ সদস্যকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন,উসমান,নেছার,ইমান,তারা সবাই আরসার শীর্ষ সন্ত্রাসী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প ২০ এক্সটেনশনে আরসার অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা ধরে চালানো অভিযানের একপর্যায়ে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও ৩ জনকে আটক করতে সক্ষম হয়।এ সময় আস্তানাটি তল্লাশি করে ১৪টি দেশীয় তৈরি বন্দুক ও অর্ধশতাধিক গুলিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা গহীন পাহাড়ে আস্তানাটি গড়ে তুলেছিল। এই আস্তানা ব্যবহার করে তারা রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ সংঘটন করছিল।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

পুলিশের এক অতিরিক্ত আইজিপি ও নয় ডিআইজিকে বদলি-পদায়ন

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : জালিয়াতি চক্রের ৩ জন গ্রেপ্তার

সামনে অজানা অনেক চ্যালেঞ্জ আছে: নবনিযুক্ত সিইসি

ক্ষেপে গিয়ে একি বললেন ! সমস্ত বাংলাদেশের ক-ব-র রচনা হওয়া উচিত !

ক্ষেপে গিয়ে একি বললেন ! সমস্ত বাংলাদেশের ক-ব-র রচনা হওয়া উচিত !

দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা

চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি: জামায়াত আমির

‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ