সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো থাকায় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), সিরাজদিখান, মুন্সীগঞ্জের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ডরমেটরি ভবনটির নির্মাণকাজ হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘সিআইডি’ ধারাবাহিকের দীনেশ ফাদনিস আর নেই

প্রতিকুলতা উতরে সামনে এগোনোর প্রত্যয় সনাতনীদের ।। শক্তি দাশগুপ্তার ওপর হামলা তদন্তে নতুন মোড়

জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না: আইজিপি

জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না: ওবায়দুল কাদের

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

খিলক্ষেতে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার

আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না

থানা থেকে লুট হওয়া ৩৩০৪ অস্ত্র উদ্ধার