Monday , 10 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এনআইডির তথ্য ফাঁস, পাঁচ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদক
Newsdesk
February 10, 2025 6:04 pm

নিজস্ব প্রতিবেদক :

পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ।

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‌এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয়পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ মিলেছে।

সচিব বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছেকৃত এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলেও তিনি জানান।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অন্তরালের নায়ক পাবলো আইমার

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

ঈদযাত্রা: বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু

ভুয়া প্রতিবেদনের জেরে সিঙ্গাপুরে যেতে পারছে না কয়েক শ’ দক্ষ শ্রমিক

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদলের ঢাকায়

লালপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পোশাকে লেপ্টে আড়াই কেজি সোনা পাচার, শাহজালালে যুবক গ্রেপ্তার

বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী