শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এদিকে এনবিআর সূত্র জানায়, সন্তানের চিকিৎসা করাতে ছুটি নিয়ে থাইল্যান্ড যান তানজিনা। সেখান থেকে দেশে না ফিরে তিনি অস্ট্রেলিয়া যান এবং এখন পর্যন্ত ফিরে আসেননি তিনি। কর্মস্থলে অনুপস্থিত, ছুটি না নিয়ে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিল এনবিআর।

এছাড়া সূত্র আরও জানায়, অস্ট্রেলিয়া পড়তে গিয়ে তানজিনা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য পিআর (পারমানেন্ট রেসিডেন্ট) পেয়েছেন। এরপর দেশে এসে একবার জিপি ফান্ডসহ অন্যান্য টাকা তুলে নিয়ে আবারও তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদেশ যাওয়ার পথে সাবেক ডিএমপি কমিশনারকে আটকে দিলো পুলিশ

প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিলো গুম কমিশন

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

ওষুধশিল্পের নীতি প্রণয়নে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন : মির্জা ফখরুল

আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র: রিজভী

শেখ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

শেখ হাসিনা ও পরিবারের ৩১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাণিজ্যিক ভবনের অব্যবস্থাপনা সড়কে যানজট সৃষ্টি করছে: ট্রাফিক প্রধান