Monday , 2 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবার হত্যা মামলার আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

প্রতিবেদক
Newsdesk
September 2, 2024 9:35 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুলক হক খান দোলন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ধানমন্ডি থানাধীন ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা ?  সম্প্রীতি কি সম্ভব ?

সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা ? সম্প্রীতি কি সম্ভব ?

জিয়াউর রহমান হত্যা : আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ভোটের অধিকার আদায়ের আন্দোলন চলবে : মির্জা ফখরুল

মাগুরায় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে মন্দিরে পাহারা

বাংলাদেশসহ ২০ দেশ-অঞ্চলের ওষুধ শুল্কমুক্ত করল যুক্তরাষ্ট্র

অজিদের বিপক্ষে সিরিজ জয়ের টোটকা বাতলে দিলেন ডোনাল্ড

বিআরটিএ চট্রগ্রাম মেট্রো সার্কেল-১ এর ডিডি তৌহিদুলের বিরুদ্ধে অনিয়ম- দুর্নীতির অভিযোগ

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের সমাবেশে ছাত্রলীগের হামলা

আমার নাম বা ছবি দিয়ে যা কিছু বিক্রি হচ্ছে, তার সবই প্রতারণা

পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা