Sunday , 9 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

প্রতিবেদক
Newsdesk
February 9, 2025 3:42 pm

নিজস্ব প্রতিবেদক :

শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, সেখান থেকে তারা লং মার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

সিরাজগঞ্জ সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. আহসান হাবিব বলেন, চার দফা দাবিতে এর আগে গত ২২ জানুয়ারি শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন তারা। সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলেছিলেন। কিন্তু দাবি আর পূরণ হয়নি।

তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছিল, ৭ দিনের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে। কিন্তু একটা চিঠি ইস্যু করা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। গত ১৬ বছর ধরে আমাদের নিয়োগ নাই, আমাদের কর্মসংস্থান নাই। এ কারণে আজ আবার রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে লংমার্চ নিয়ে যাব। একাধিক গন্তব্য আছে, কোথায় যাব এখনও ঠিক করিনি। ‘

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ম্যাটস শিক্ষার্থীরা এখনও সড়ক পুরো বন্ধ করেনি। তবে করবে বলে মনে হচ্ছে।

দেশে ১৬টি সরকারি এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন

বেশি এসএমএস পাঠানোয় জিপি-রবি-বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি-ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০

চাঁদ দেখা গেছে, কাল রোজা

ধর্ষণে যাবজ্জীবন সাজার আসামি ২১ বছর পর গ্রেপ্তার

ভারতীয় মিডিয়া ট্রিবিউনের প্রতিবেদন মিথ্যা প্রচারণার অংশ: প্রেস উইং ফ্যাক্টস

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

প্রতিটি কন্যার স্বপ্ন পূরণে পাশে থাকবে রাষ্ট্র: তারেক রহমান