Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুড়িগ্রামে সরকারি রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 8:56 pm

অপরাধচিত্র প্রতিনিধি (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
১৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের ফুলখা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত (৪৫) ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে নিজ বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

দুর্গাপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ

সুব্রত বাইন ৮ ও মোল্লা মাসুদসহ তিনজন ৬ দিনের রিমান্ডে

সন্ত্রাসী-চাঁদাবাজদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে বেশ সুস্থ রয়েছেন বেগম জিয়া: ডা. জাহেদ

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক

আরব সাগরে পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম