Friday , 7 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কোটা বাতিল ও চাকরির বয়স ৩৫ দাবিতে সরকারকে আল্টিমেটাম

প্রতিবেদক
Newsdesk
June 7, 2024 3:33 pm


নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন দিতে সরকারকে রোববার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ ।

এসময় এ দুটি দাবি নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এছাড়া চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ‘৩০ এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে আন্দোলন করে আসছে। কোটা ও বয়স বৃদ্ধি আন্দোলন দুটোই সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। সেই সঙ্গে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সরকারকে আগামী রোববারের মধ্যে কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রজ্ঞাপন দিতে হবে।

উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। গত বুধবার হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করে। এরপর থেকেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, আজীবন সম্মাননা: ড. আব্দুন নূর এবং শ্রেষ্ঠ প্রকাশক: কবি প্রকাশনা সাহিত্যপ্রেমীদের পদভারে মুখর ছিল নিউইয়র্ক বইমেলা

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার

স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে দুদকের মামলা

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত ৯৫, নিখোঁজ ৩৮৪ পর্যটক

নির্বাচন নিয়ে ড. ইউনূসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব

এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা

জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগও পিএসসির মাধ্যমে: জনপ্রশাসন মন্ত্রী

নির্বাচনের আগে বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি

চলতি সপ্তাহে তফসিল, ভোটের সময় বাড়বে ১ ঘণ্টা: ইসি সানাউল্লাহ