Monday , 28 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

প্রতিবেদক
Newsdesk
October 28, 2024 9:08 pm

নিজস্ব প্রতিবেদক :

কোনো রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।‌

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি কমিশন কাজ করছে। এসব অপরাধে কোনো বিশেষ বাহিনীকে দায়ী করা হচ্ছে না। বরং তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যের বাইরেও গুম-খুন ও নির্যাতনের বিষয়ে অনেক তথ্য রয়ে গেছে। এসব তথ্য আমাদের কাছে আসছে। এসব ঘটনার তথ্যানুসন্ধানে সঠিক তথ্য উঠে আসবে।’

তিনি জানান, বিভিন্ন সংগঠন নিখোঁজদের বিষয়ে যেসব তথ্য দিয়েছিল, তার বাইরেও অনেক নিখোঁজের তথ্য জানাচ্ছেন স্বজনরা।

এ সময় গত ১৫ বছরের অপশাসনে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, ‘সরকার ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই সরকারের।’

সর্বশেষ - জেলার খবর